বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

ইসলামী বিপ্লবীরা ধৈর্যশীল, আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথে আছেন..

 ইতিহাস সাক্ষী দেয় আব্দুল্লাহ ইবনে উবাইরা শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের সাথে টিকে থাকতে পারে না । এটাই আল্লাহ্‌র বিধান । যত কঠিন কিংবা বিব্রতকর মুহূর্তেই তাদের চেহারা প্রকাশ হয়ে পড়ুক না কেন এতে ভয়ের কিছু নেই । যত দ্রুত এদের মুখোশ খুলে যাবে আন্দোলনের জন্য ততই মঙ্গল । ইতিহাস কোন মুনাফিকের জন্য দরদ দেখানোর শিক্ষা দেয় না ।

আমার এই স্বল্প জীবনে ইসলামী আন্দোলনের নেয়ামত বঞ্চিত হতে তাদেরকেই দেখেছি যাদের নিয়তে গণ্ডগোল ছিল । প্রতিভা ধর কিংবা জনপ্রিয়তা কোন কিছুই তাদের ইসলামী আন্দোলনে টিকিয়ে রাখতে পারে নি । তাই এখন ইসলামী আন্দোলনের জন্য দুর্দিন নাকি সুদিন সেটা নিয়ে আপনার আমার উদ্বিগ্ন না হলেও চলবে । আল্লাহ্‌ যার দুষ্ট উদ্দেশ্য প্রকাশ করে দিয়েছে তাকে শুধু চিনে রাখলেই চলবে না,......... । হয়ত তওবা করে ফিরে আসবে নয়ত এভাবেই লাঞ্জিত হতে থাকবে । আল্লাহ্‌ যে সময়টা বেঁছে নিয়েছেন সেটাকে মেনে নিয়েই আপন কর্ম করুন । বেশি বেশি আল্লাহ্‌র শুকরগুজারি হই এবং তওবা এস্তেগফার করি ।

আরিফ বেগতিক ব্লকড মারছে মাস ৬ আগে প্রশ্নের জবাব না দিয়ে । আর তার ভক্ত তানভীর আহমেদ আরজেল গণ ব্লকড করছে জামায়াত শিবিরের কুৎসা রটাতে ! নিন্দা করতে ! ছিঃ ছিঃ ছিঃ !

সহজ হিসাব কোন গাদ্দার সফল হয় নি, হবে না । শয়তান সাধু সেজে আসলেও শয়তানই । তবে পার্থক্য একটা আছে মানুষ মৃত্যুর আগে পর্যন্ত তওবা করার সুযোগ পায় ; তবে সে সৌভাগ্য খুব কমজনেরই ভাগ্যে জোটে ।


ভাইরে মুমিনদের ভরসা একমাত্র আল্লাহ্‌র উপর । সংখ্যা কিংবা ......... সমর্থ নয় । এ কথা সত্য বাংলাদেশের মুসলমানরা খুবই ধর্ম প্রাণ । এই ধরুন বিশাল জমায়েত নিয়ে আজ যদি ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিয়ে বসত তারা তাহলেও যতজন আজ শাপলা চত্বরে দেখেছেন তার কয়েকগুণ রাস্তায় নেমে এসে সমর্থন জানাত । জান-মাল-প্রাণ বিলিয়ে দিতে কেউ দুইবার ভাবত না । তারা শুধু নেতার আনুগত্য করত । কিন্তু এটাই বাস্তবতা আমাদের বিশাল জনগোষ্ঠী ধর্মপ্রাণ হলেও অধিকাংশ জনগণের ইসলামিক জ্ঞান খুবই কম । এর প্রধান দ্বায় আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আগ্রাসী সংস্কৃতি । তাই জনাব মাহমুদুর রহমান গতকয়েক মাস থেকে যে বারবার সাংস্কৃতিক বিপ্লবের কথা বলছিলেন, শুরুতে আমার কাছে কিছুটা মনে হলেও এখন সেটা পরিষ্কার । হ্যাঁ সাংস্কৃতিক জাগরণই আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি ঠিক করবে ইনশাআল্লাহ্‌ । বিরুদ্ধ শক্তি সংস্কৃতি বলতে যা বুঝাতে চায় সেটাই যে সংস্কৃতি নয়, আমাদের মুসলমানদের যে স্বতন্ত্র সাংস্কৃতি আছে এবং তার ইতিহাস বহু পুরান সে বার্তা আজ লোকদের কাছে পৌঁছে গেছে । এখন শিকড়ের সন্ধানে তারাই ছুটবে ইনশাআল্লাহ্‌ । মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাযে অংশ নেয়া কিংবা জুমা-ঈদ-সুন্নতে খাতনা-জানাজায় অংশ নেয়াই যে ইসলাম শুধু ইসলাম না সেটা বুঝে প্রকৃত ইসলাম খুঁজে নেয়ার এ বিপ্লবে আজ আনুষ্ঠানিক নবযাত্রা বলতে পারেন । কাউকে পিষে ফেলে কিংবা কাউকে উচ্ছেদ/খতম করে নয়, সবাইকে নিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ্‌ । ইসলাম একটি রাজনৈতিক অর্থনৈতিক আধ্যাত্মিক দর্শন, তথা পূর্ণাঙ্গ জীবন বিধান । এই উপলব্ধি জাগ্রত করাই আজকের অন্যতম সফলতা । আগামী দিনের বিপ্লব ইসলামী বিপ্লব । বিপ্লবীরা ধৈর্যশীল হবে ।
আল্লাহ্‌ ধৈর্যশীলদের সাথে আছেন । আমাদের একমাত্র ভরসা এবং আস্থার জায়গা মহান আল্লাহ্‌ । যিনি অফুরান শক্তির অধিকারী । আমরা বেশি করে আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করব, সাহায্য চাইব এবং প্রাপ্ত নেয়ামতের যথোপযুক্ত ব্যবহারের চেষ্টায় সচেষ্ট থেকে আল্লাহ্‌র শুকরিয়া আদায়কারী বান্দায় পরিণত হব ইনশাআল্লাহ্‌ । আল্লাহ্‌ আমাদের সকলকে প্রকৃত ঈমানের স্বাদ দান করুক আমীন ।

 আরিফ জেবতিক একজন সাঁচ্চা মুসলাম; শুধু ইসলাম বিদ্বেষীদের জন্য একটু সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে আর কি ! কেন শোনেন নাই আব্দুন নূর তুষার ইসলামী ব্যাংকের প্রোগ্রামে ভাড়ায় খাটছে । তিনি কি তাতে ইসলামিস্ট হয়ে গেছে । তাহলে জেবতিককে কেন ক্ষমা করবেন না । আসুন তার জন্য প্রার্থনা সভার আয়োজন করি । যে গ্যাঁড়াকলে সে ক্যাতকুত করতেছে তা থেকে উদ্ধার হয়ে যেন পুনরুদ্দমে ইসলামকে ব্যাঙ্গ করে বর্বর কার্যক্রম চালাতে পারে । বুঝতেই পারছেন তার ১০ হাজারের বেশি ফলোয়ার তাই মন্তব্যের কমেন্ট মন্তব্যে করতে পারে । আমার এখনো কয়েক হাজার বাকি আমি যদি এই চান্সে একটু হয়ে যেতে পারি............

এই সব ত্যানা প্যাচাইন্নারা কি ইসলামিস্ট নাকি ভিন্ন কোন এজেন্ডা নিয়ে নেমেছে তা সময়ই বলে দিবে । মনে আছে ফারাবিকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ? সন্দেহ হয় এরা ভাড়ায় খাটে কিনা, নাকি সরলতার সুযোগ নিয়ে কেউ উস্কে দিয়ে সেসব ইসলাম বিদ্বেষীরাই আবার ফায়দা নেয় কিনা ? ফারাবি আগাগোড়াই অন্যগোছের তাই আর বেশি কিছু বলি নি । কিন্তু বিশিষ্ট ইসলামিস্ট তানভীর আহমেদ আরজেলের সেই শুরু থেকেই আরিফ জেবতিকের জন্য যে মায়াকান্না তাতে তার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সকলকে পুনঃ পুনঃ সচেতন হতে বলব ।

কে মুনাফিক নাকি কাফির তার পরিচয় স্পষ্ট করে দেয়া হয়েছে পবিত্র কুরআনে । কাফিরদের সম্পর্কে সবাই সচেতন থাকেন । কিন্তু মুনাফিকদের নিয়ে না বলা যায়, না সহ্য করে নেয়া যায় । অতিরিক্ত সচেতন থাকা উচিৎ । কেউ যদি নাস্তিকদের হয়ে ওকালতি করে তাহলে তাকে নাস্তিকদের গুরু বলেই মনে হয় । আর কেউ যদি প্রকাশ্যে মুনাফিকদের পক্ষ নেয় তার জন্য করুণা হয় । দোয়া করি যেন সে ফিরে আসতে পারে । দুঃখজনক সত্য খুব কম সংখ্যক মুনাফিকই পূর্ণ ঈমানে স্বাদ নিয়ে মারা যায় । অধিকাংশ মুনাফিক দুনিয়া থেকেই বিইজ্জতি হওয়া শুরু হয় ।

এর বেশি আর না বললেও হয় লাখ জনতার ঈমামতি করা ওলামায়ে ছু ফরিদ উদ্দিন মাসুদকে ছুঁড়ে দিতে যেমন মানুষের সময় লাগে নি, এক কালের ডানপন্থীদের একমাত্র পত্রিকা ইনকিলাবের পরিনতিও সকলের সামনে জলন্ত উদাহরণ । সুতরাং কার কত ফলোয়ার, কার লেখা তলোয়ারের মত ধারাল, তা নিয়ে ভাবার সময় নেই । (শুধু প্রতারিত যেন না হতে হয় তাই একটু সতর্ক করা আর কি !) সেটা ভোঁতা হয়ে যেতে আল্লাহ্‌র একটা ইশারাই যথেষ্ট । আল্লাহ্‌ লোকদের শিক্ষা দিক ।

যাই করি না কেন জীবন মরণের লক্ষ্য যেন " কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহ ইয়া ইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ।। আনয়াম-১৬২ " আল্লাহ্‌র এই আয়াতকে স্মরণ রেখে ।

অফটপিকে বলছিঃ-
আরিফ জেবতিককে নিয়ে নতুন করে কিছু বলার নেই । তাকে নিয়ে আগেই লিখেছি । কারো দরকার হলে জানান দিয়েন । আর আরজেলের এই কান্না নতুন নয় । আগে সে এরচেয়ে ভয়াবহ ভাবে আরিফ জেবতিকের পক্ষ নিয়ে লিখেছিল । যদিও লেখটা সে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে/নিজে থেকেই নিয়েছে ।
আলোচিত ব্লগ পোস্ট কে লিখেছে সেটা সরকার খুঁজে বেড় করবে । তা নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই । যে কোন কুরুচিপূর্ণ লেখাই শেয়ার করা থেকে সর্বাত্মক বিরত থাকার চেষ্টা করি । তবে কেউ বাড়াবাড়ি করে অস্বীকার করলে সেটা প্রমান করে দিতে অনেক প্রমানই হাতে রাখাতে হয় ।

Sorry to say আরজেলের আজকের আচরনটা শুধু নিন্দাতেই সীমাবদ্ধ রাখছি না । তাকে এবং তার ভক্তকুলকে সচেতন হতে বলছি । দোয়া রইল ভবিষ্যৎ যেন সব সন্দেহ দূর করে দেয় । না ভক্তকুল না আরজেল কেউই যেন হায় আফসোসের ভাগিদার না হয় । আল্লাহ্‌ আমাকে ক্ষমা করুন । আমীন ।

----# পেজঃ- সময়ের যত কথা ।। ন্যায় অন্যায় আর প্রতিবাদ #----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন